admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
আবুল কালাম আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গাজিরহাট এলাকার মোঃ জসিম উদ্দিনের এর ছেলে মো আবু লিটন কে শুক্রবার রাত নয়টার সময় গাজির হাট এলাকা হতে ২০ পিচ ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেছেন ঠাকুরগাঁও জেলার ডিবির সদস্যরা।
গ্রেপ্তারকৃত আবু লিটন কে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়। আবু লিটন ৮নং নন্দুয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মুঠোফোনে ঠাকুরগাঁও ডিবি ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন। এবং জানান তাদের চালান করা হয়েছে।