admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২০ ৮:১৭ পূর্বাহ্ণ
মামুনুর রশিদ (মামুন): ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ষ্টার টেলিকম নামে এক মোবাইল ফোনের দোকানে দূর্ষধ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল লোপাট হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে ষ্টার টেলিকম বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করে আসতেছে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ১০ টার সময় দোকান খুলতে গেলে দেখেন সব এলোমেলো এবং ঘড়ের উপরের সিলিং ও টিন খোলা পরে দেখতে পান প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে ষ্টার টেলিকম এর স্বত্তাধিকারী মোস্তফা কামাল জানান, গত ৩ মাস আগে ভূল্লী বাজারে মোবাইলের ব্যবসা শুরু করি। প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১০ টার দিকে ব্যবসা শেষ করে বাড়ীতে চলে যাই। বৃহস্পতিবার সকাল ১০ টায় দোকান খুলতে গেলে দেখি সব এলোমেলো পরে দেখা যায় প্রায় ৫ লক্ষ টাকার স্যামসাং, ভিভো, অপো, ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানির ৪০টি মোবাইল ও ক্যাশে থাকা নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। আমি চোরদের ধরার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলতেছে।