admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও ভুল্লী দলিল লেখক ধনী রায়কে হত্যার হুমকি।জানাযায় গত ১১ তারিখ দুপুর তিনটা বিশ মিনিট দলিল লেখক ধনী রায় অভিযোগ করেন যে ইউনুস আলী ও তার দুই ছেলে বাবুল ও জুয়েল কিছু সন্ত্রাসী সহ অতর্কিত ভাবে ভুল্লি সাব রেজিস্ট্রি অফিসে এসে দলিল লেখকের উপরে হামলা চালায়।
তখন স্থানীয় লোকজন দলিল লেখক ধনী রায়কে উদ্ধার করেন। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কিছু লোক বলেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে ইউনুস আলী ও তার দুই ছেলে আদর্শ বাজারে অবৈধভাবে জমি দখল মানুষকে মারধর করে আসতো।
মোঃ ইউনুছ আলী নামে বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জর্জ আদালত ঠাকুরগাঁর মোকদ্দমা দায়ের করা হয় যার মোকদ্দমা নাম্বার ২৭৫/২০২২। মো: নজরুল ইসলাম নামে সম্পত্তি করার বা কবলার দলিল নং ১৬ রেজিস্ট্রেশনের তারিখ ০২/০১/১৯৬১ ক বলে দলিলকে অস্বীকার করিয়া ভুয়া স্বত্ব দাবি করিয়া বাদী পক্ষকে বিভিন্নভাবে হেও প্রতিপূর্ণ বা বেদখল হুমকি দিয়ে আসিতেছে।
গত ১১ তারিখ আনুমানিক তিনটার সময় বড় বালিয়ার মোঃ শহীদুল ইসলাম চৌধুরী অত্র সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ধনী রায় এর নিকট পারিবারিক জমির কাজে ধনীর কাছে গিয়ে ছিলেন।বিগত দিনে শহীদুল কন্ট্রাক্টরের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। তখন ইউনুস আলী ও তার দুই ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে ভূল্লী সাব রেজিস্টার অফিসে এসে দেখে সেখানে শহীদুল চৌধুরী ধনীর কাছে বসে জমি সংক্রান্ত আলোচনা করছিলেন এসময় দলিল লেখককে ডেকে বলেন যে শহীদুল ইসলাম চৌধুরী জমি রেজিস্ট্রি ব্যবস্থা করতেছে কেন।আসলে সেদিন শহীদুল ইসলাম চৌধুরীর কোন জমি রেজিস্ট্রি করতে আসেনি কিন্তু ইউনুস ও তার দুই সন্ত্রাসী ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলতে থাকে তোকেও শহীদুল ইসলাম চৌধুরীকে জানে মেরে ফেলবো।
আরও অভিযোগে জানাযায় ইউনুস আলী ও তার দুই ছেলে ভুল্লী থানার আদর্শ বাজারের পাকা রাস্তার সঙ্গে লাগা সম্পত্তি জোরপূর্ব দখল ও বিক্রির জন্য পায়তারা ষড়যন্ত্র করে আসতেছে।এলাকাবাসী অভিযোগ করেন। আওমীলিগের ক্ষমাতা দেখিয়ে তারা বাপ ছেলে সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে আসছে।
তাদের ইচ্ছের বিরুদ্ধে গেলে মামলা হামলা করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। স্থানীয় কয়েকজন মানুষ তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। এবং পুলিশ প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন। এবং দলিল লেখক ধনী জানান তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।