admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২০ ৬:২০ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বালিয়াডাঙ্গীতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় থাকতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় স্থানীয় স্টার মডেল স্কুল ও গণমাধ্যম কর্মীদের যৌথ আয়োজনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

এতে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ, ইলিয়াস আলী, আল মামুন জীবনসহ স্টার মডেল স্কুলের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।