হোম
অপরাধ

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ

GOV-House-Crime-mknewsbd

ফাইল ছবি

মোঃপজিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টিআর-কাবিখা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দুর্যোগসহনীয় ঘর নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ নির্দেশিকা অনুযায়ী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন ।

তিনি অধিকর্তা হিসেবে তার পছন্দের লোক দিয়ে ঘরগুলো যেনতেন ভাবে নির্মাণ করছেন বলে জানা গেছে। কাজের মান নিয়ে উপকারভোগীরা অসন্তোষ প্রকাশ করেছেন । বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি ইউনিয়নে ৩৬টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাসগৃহ নির্মাণ কাজের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।

জানা গেছে, নিয়মানুযায়ী মাটির নীচ হতে ৩ ইঞ্চি সলিং, ৩ ইঞ্চি কনক্রিট, ১৫ ইঞ্চি-৬ইঞ্চি উচ্চতা গাথনি দিয়ে ভিটি করা, ১৪টি ব্রিফ পিলার, ঘরের চালে মানসম্মত কাঠ ব্যবহার করা, উন্নতমানের ঢেউ টিন ০.৪৬মি.লি., ১ নম্বর ইট, উন্নতমানের বালি, ভালো ব্রান্ডের সিমেন্ট, দরজা, জানালা ও বারান্দায় উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কথা। সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্দেশিকা অনুযায়ী ঘর নির্মাণ করা হয়নি। এতে নিন্মমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং নির্মাণ সামগ্রীর পরিমাপও ঠিক নেই । বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উত্তরপাড়িয়া লোহাগাড়া গ্রামের ভুক্তভোগী আলেয়া বেগম বলেন, আমার স্বামীর নামে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়েছি।

নিয়মানুযায়ী মাটির নীচ থেকে ৩ ইঞ্চি সলিং, ৩ ইঞ্চি কনক্রিট, ১৫ ইঞ্চি-৬ইঞ্চি উচ্চতা গাথনি দিয়ে ভিটি করার কথা কিন্তু মাটি না খুড়ে আলগা করে ১০ ইঞ্চি গাঁথুনি দিয়ে সলিং ছাড়াই ভিটি করা হয়েছে, ঘরের চালে নিম্নমানের কাঠ ব্যবহার, নিম্নমানের সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়ছে। গৃহ নির্মাণ কাজে নিম্ন মানের উপকরণ ব্যবহার করায় বছর যেতে না যেতেই পিলার, দেয়াল ভেঙে পড়ছে। একটু ঝড় হলেই ভেঙে পড়বে, নিজের টাকা খরচ করে আবার কাজ করতে হয়েছে। এই ঘরে থাকাটাই ঝুঁকিপূর্ণ। প্রতিবেশী খসিরুল ইসলাম জানান, প্রায় ৩ লাখ টাকার ঘর তৈরিতে ১ লাখ পকেটস্থ করেছে সংশ্লিষ্টরা। কাজের মান সর্ম্পকে জানতে চাইলে এক ঠিকারদার বলেন, টিএনও সাহেবের ঘর, টিএনও সাহেব বুঝবেন। যেভাবে করতে বলেছে আমরা সেই ভাবে করছি।

রায়মহল গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাইফুলের মা বলেন, সরকার ঘর নির্মাণ করে দিয়েছে কিন্তু কাজের মান ভালো হয়নি। আবার ঘর নির্মাণের জন্য ইট, বালি ও অন্যান্য উপকরণ আনা-নেয়ার খরচ ও মিস্ত্রিদের থাকা খাওয়ার খরচ আমাদের গরু বিক্রি করে দিতে হয়েছে। ফাঁসিদহ গ্রামের জসিনা বেগম বলেন, বছর যেতে না যেতেই ঘরের দেয়ালে ফাঁটল ধরেছে। যখন তখন ভেঙে পড়তে পারে। আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নে ঘর নির্মাণ হয়েছে। এর কত টাকা বাজেট? কি ভাবে করা হবে? এ ব্যাপারে আমি কিছু জানি না । ইউএনও সাহেব স্বাক্ষর চেয়েছে, দিয়েছি।

গৃহনির্মাণ কাজে নিয়োজিত বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি চাঁন প্রসাদ বলেন, আমি গৃহ নির্মাণের কাজ করেছি। জেনে শুনে বলবেন। না জেনে বলবেন না। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল আলম সুমন বলেন, এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলেনি। ঢালাও ভাবে তো বলা ঠিক না। আপনি কোথা থেকে জানলেন বুঝতে পারলাম না। এটার তো সুযোগ নেই। কোনো বাজে জিনিস আপনি গ্রহণ করবেন না। তাদের নিদের্শনা দেয়া ছিল যদি নিম্নমানের হয় তাহলে গ্রহণ করবেন না। ঐ ভাবেই তাদের সাথে চুক্তি হয়। তিনি আরো বলেন, সুনির্দিষ্টভাবে লোকজনকে বলেন কোনটা সমস্যা। সে গুলো ঠিক করে দিবে। আমি তো এ রকম দেখি নাই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক