admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ১০:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও টিকিয়াপাড়া করোনাভাইরেসে আক্রান্ত এক নারী । সদর উপজেলার পৌরসভার টিকিয়াপাড়া নিবাসী করোনা আক্রান্ত নারী স্বামীসহ বর্তমানে পঞ্চগড়ে অবস্থান করছেন,তার বিষয়টি ইতিমধ্যে পঞ্চগড় প্রশাসনকে জানানো হয়েছে, তার শ্বশুরবাড়ির বাকী সদস্যদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

তাদের সংস্পর্শে আসা সকল্কে হোম কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। এই কারনে পৌরসভার টিকিয়াপাড়ার পার্শ্ববর্তী পাসপোর্ট অফিস গলি,ব্রাক অফিস গলি ও গুপ্ত নার্সারির গলি গুলোকে লক ডাউন করা হয়েছে।
লকডাউনকৃত গলির বাসা থেকে কেউ বের হবেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলারগণ কাজ করছেন। সদর থানা পুলিশ সেখানে মাইকিং করছে।রাতে লক ডাউনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ -আল-মামুন, সদর থানার অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম,ওসি তদন্ত গোলাম মর্তুজা।