admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ১২:২১ অপরাহ্ণ
সোহরাব হোসেন, হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন ছিটমহল এলাকায় গত ২২.০৩.২০২০ ইং তারিখে (দৃষ্টিপ্রতিবন্ধী) মোঃ সইবর আলী (৪৭) চায়ের দোকানদার নজরুল ইসলাম (৫০) নিকট বাকীতে খড়ি বিক্রয়ের পাওনা টাকা চাহিতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২২.৩.২০২০ ইং তারিখ বিকাল অনুমান ২.৩০ ঘটিকার সময় সইবর নজরুলের চায়ের দোকানের সামনে গিয়া বাকীতে খড়ি বিক্রয়ের পাওনা চান। উল্লেখ্য যে, নজরুল ইসলাম খড়ির টাকা পরিশোধ না করিয়া অাজকাল করিয়া টাল বাহানা করিয়া আসতেছে।
তাই টাকা চাহিবা মাত্রই সে উত্তেজিত হইয়া তাহার লোকজন ডাকিয়া দলবদ্ধ হয়ে সইবরকে লোহার রড ও লাঠিসোটা নিয়া এলোপাথারি মারিতে থাকে। দৃষ্টিপ্রতিবন্ধি বাবাকে মারতে দেখে তাহার ছেলে মোঃ সাব্বির এগিয়ে আসলে তাকেও মেরে জখম করে তাঁরা। খবর পেয়ে আহতের ভাই মোঃ মজিবর রহমান (৫০) ভাই, ভাতিজাকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে হরিপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার আসংখা খ্যারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঠাকুরগাঁও হাসপাতালে রেফার্ড করেন। ২৮.৩.২০২০ চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসার খরচ চালানোর অভাবে নিজ বাড়ীতে চলে আসেন । বর্তমানে তাহারা মানবেতর জীবন যাপন করতেছেন। দৃষ্টিপ্রতিবন্ধী ভাই মোঃ মজিবর রহমান ২২.০৩. ২০২০ তারিখে হরিপুর থানায় নিজে বাদী হয়ে ৫ জন কে আসামী করে এজাহার দায়ের করেন।