হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও জর্জ কোর্ট বিচারকের প্রভাবে বে-পরোয়া গাড়ি চালক মোকসেদুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

হুমায়ুন কবির রেজা,ষ্টাফ রিপোর্টার: নিজের পদবী কেবল গাড়ির ড্রাইভার। কিন্তু বিচারকের গাড়ি চালান বলে ধরাকে সরাজ্ঞান করেন নিজেকে। নিয়োগ পরীক্ষায় বিশেষ সুবিধা ভোগ, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও আদালত চত্বরে দোকান ঘর লিজসহ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। মুক্ত কলম নিউজ অভিযুক্ত ব্যক্তি ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের ড্রাইভার (গাড়ি চালক) মোকসেদুল রহমান। আদালতের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের শাস্তি চেয়ে বিচার বিভাগের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

তবে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দেয় ড্রাইভার মোকসেদুল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ২০১৯ সালে নিয়োগ পরীক্ষায় পাস না করেও উৎকোচের বিনিময়ে জেলা ও দায়রা জজ আদালতে চাকরি নেন মোকসেদুল। যোগদানের পর সদ্য বিদায়ী বিচারক গাজী দেলোয়ার হোসেনের নাম ভাঙিয়ে আদালত চত্বরের ব্যবসায়ীদের থেকে অর্থ আদায় করে যাচ্ছে। এছাড়া এক ইউপি চেয়ারম্যানের কাছে বাজার করে নিয়ে সদ্য বিদায়ী বিচারককে উপহার দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আরও জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদাধিকার বলে কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত কমিটির সভাপতি হওয়ায় ড্রাইভার মোকসেদুল কর্মচারীদের কাছ থেকে উৎকোচ নেন।

পরবর্তীতে উক্ত বিচারকের কাছে সুপারিশের মাধ্যমে পদোন্নতি পাইয়ে দেন বলেও জানা যায়। এভাবে বিচারকের নাম ভাঙিয়ে অবৈধ সুবিধার মাধ্যমে যোগদানের মাত্র পাঁচ বছরের মাথায় দৃষ্টিনন্দন বাড়িসহ কয়েক বিঘা জমির মালিক বনে গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের ড্রাইভার মোকসেদুল বিচারকের নাম ভাঙিয়ে আদালত চত্বরে তার বাবা নূর মোহাম্মদের নামে ফলের দোকানের বরাদ্দ নেন। কিন্তু পরবর্তীতে সেটি কম্পিউটারের দোকান হিসেবে ব্যবহার করেন। আর ভগ্নিপতির নামে একটি দোকান ঘর ও তার নিকটতম আত্মীয়ের নামে জজ কোর্ট ক্যান্ট্রিন লিজ নেয়। এছাড়া দীর্ঘদিন জেলা জজ অনুপস্থিত বিচারক গাজী দেলোয়ার হোসেন দায়িত্বে থাকার সুযোগ কাজে লাগিয়ে আদালত চত্বরে অস্থায়ী ভাবে বেশ কয়েকটি দোকান ঘর গড়ে তোলার অনুমতি দেন মোকসেদুল। তার একক প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে লিজ নেয়া ব্যক্তিদের বরাদ্দ বাতিল করে স্বজনদের নামে করে নেন।মুক্ত কলম নিউজ আর বরাদ্দ বাতিলকৃতরা এখন মানবেতর জীবন যাপন করছেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ দিন ধরে আদালত চত্বরে দোকান ঘর লিজ নিয়ে ব্যবসা করে আসলেও কেউ কোনো কিছু বলেনি। কিন্তু হঠাৎ করেই তাদের লিজ বাতিল হয়ে যায়। ড্রাইভার মোকসেদুল জজ সাহেবকে ভুল বুঝিয়ে লিজ নেয়া দোকান ঘরের বরাদ্দ বাতিল করেছে। আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে। আরও জানা গেছে, আদালতে চাকুরি নেওয়ার পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন মোকসেদুল। যৌতুক না দিয়ে পরকিয়ায় বাধা দেওয়ায় স্ত্রী আফরোজা বেগমের ওপর চলতো নিয়মিত নির্যাতন। এমনকি স্ত্রীর মতের বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটায় বলেও অভিযোগ ওঠে।

নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে নিরুপায় হয়ে তার স্ত্রী বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা এনে দিলেও থামেনি নির্যাতন। মোকসেদুলের দাবি, সে জজ সাহেবের ড্রাইভার হওয়ায় যৌতুক লাগবে ২০ লাখ। পরে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বেরও করে দেয়। এসবের প্রতিবাদ করায় অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রভাব খাটিয়ে স্ত্রীর পরিবারের সদস্যদের বিচারকের এজলাস কক্ষে ডেকে জোরপূর্বক স্ত্রীকে তালাক দেয়। স্বামীর বিচার চেয়ে থানা-পুলিশের দারস্ত  হয়েও পাননি বিচার। পরে কোনো উপায় না পেয়ে যৌতুক ও পরকিয়ায় বাধা দেওয়ার কারণে স্ত্রীকে নির্যাতন, পুলিশ মামলা না নেওয়ার অভিযোগ ও স্বামী মোকসেদুল রহমানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রীর পরিবার। অভিযোগকারীরা জানান, বর্তমানে ঠাকুরগাঁও বিচারাঙ্গণে যেন একটি ত্রাসের নাম ড্রাইভার মোকসেদুল রহমান।

এমন কোনো অপরাধ নেই, যেটা সে করে না। অন্যায়ভাবে কয়েকজন দোকানিকে বের করে দেওয়া হয়েছে। নিজের পরিবারের নামে দোকান বরাদ্দ নিয়েছে। ক্যান্টিনের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় দেড় লাখ টাকা। সেটা আদালতের ওপর চাপিয়ে দিয়েছে। এতকিছুর পরেও কীভাবে সে স্বপদে বহাল থাকে? তার করা সব অপরাধ কি মাফ ?মুক্ত কলম নিউজ যেখানে কোনো কর্মচারী তাদের সারাজীবন চাকুরি করে একটি দোকানও বরাদ্দ নিতে পারেননি। সেখানে ড্রাইভার মোকসেদ পাঁচ বছরের চাকুরি জীবনে তার পরিবারের তিনজন সদস্যের নামে তিনটি দোকান বরাদ্দ পেয়ে গেল। অনুসন্ধান করলে পাঁচ বছরে সে কী কী করেছে – তা বেরিয়ে আসবে। মুক্ত কলম নিউজ

অভিযোগ প্রসঙ্গে ড্রাইভার মোকসেদুল রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার নামে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহিন। একটি চক্র তার বিরুদ্ধে লেগেছে বলে জানান তিনি। এবিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মুক্ত কলম নিউজ এই আদালতে নতুন যোগদান করায় সেভাবে কিছুই বলতে পারছি না। তবে ড্রাইভার মোকসেদুল রহমানের বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এব্যাপারে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠো ফোনে রিসিভ করেননি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক