হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ও তাঁর স্ত্রী মাত্র ৭ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম অনুসন্ধানী প্রতিবেদনঃ ঠাকুরগাঁও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অফিসার মোঃ শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী মোছাঃ আয়শা সিদ্দীকা মাত্র ৭ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ দুর্ণীতির ও অনিয়ম করে ঠাকুরগাঁও উপজেলা সমাজ সেবা অফিসার  নামে বে-নামে সম্পদের পাহাড় গড়েছে। অত্র জেলার শহরের প্রাণ কেন্দ্র হাজিপাড়া সরকারি মহিলা কলেজ সংলগ্ন গত ১৯/১০/২০২১ তারিখে দলিল নং- ৯০৮৬ ও ৯০৮৭ দলিল ক্রয় করে এবং ১৬/১১/২০২১ তারিখে আরও একটি দলিল হয় যার জমির পরিমান ২.৫ শতাংশ দলিল নং- ১০০১৫ একি দিনে দলিল ও একি দিনে এফিডেভিট মনগড়া ভাবে পজিশন অঙ্গিকার নামা বে-আইনি ভাবে লেখে নেয় এই অভিযোগ করেন জমির মালিক মনোয়ার হোসেন মিঠু। ১৭৯১ দাগে ১০ শতক জমির মধ্যে ৬ শতক জমি মোছাঃ আয়শা সিদ্দীকা,স্বামীঃ মোঃ শরিফুল ইসলাম,সাং- জগন্নাথপুর দক্ষিণ, ডাকঘরঃ দৌলতপুর, থানা ও জেলাঃ ঠাকুরগাঁও। নামে ১৭৯১ দাগে জমি খরিদ করে যার সে সময় মূল্য প্রতি শতক ১৩ লাখ ৫০ হাজার টাকা ধার্য্য হলেও সরকারের কর ফাকি দেওয়ার জন্য ৩ দলিলে ৫৯ লাখ টাকা দেখানো হয়। ১ম পক্ষ মোঃ মনোয়ার হোসেন, মোঃ শামসুজোহা, মোঃ গোলাম কবীর ও তাঁর ভাইবোনদের নিকট হতে ক্রয় করে।
ও আর একটি দলিল যা তাঁর শ্যালকের নামে মোঃ মাহামুদুল হাসান, পিতাঃ মোঃ আবু বক্কর ছিদ্দিক, মাতাঃ মৃতঃ আনোয়ারা বেগম, সাং- মুজাবর্নী,ডাকঘরঃ খলিশাকুড়ি, থানা ও জেলাঃ ঠাকুরগাঁও ৩.৫ শতাংশ কিনেছে দলিল নং- ৯০৮৬ ও ৯০৮৭ জমির পরিমান ৩.৫ শতক সব মিলে জমির মূল্য দাঁড়ায় ৮১,০০,০০০/=( একাশি লাখ টাকা) যার বর্তমান বাজার মূল্য = ১,৭৫,০০০০০/= ( এক কোটি পঁচাত্তর লাখ টাকা ) এই টাকার উৎস শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান তাঁর শ্বশুর অবসরের পেনশনের টাকা দিয়েছেন,যা সন্তোষ জনক উত্তর না জানাযায় তাঁর শ্বশুর বে-সরকারি স্কুলের শিক্ষক ছিলেন এত টাকা পেনশন বে-সরকারী প্রতিষ্ঠানে পাওয়া যায় তা বিশ্বাস যোগ্য না হওয়ায় মুক্ত কলম অনুসন্ধানী দল তাঁর পিছনের ইতিহাস খুঁজতে থাকে তাঁতে উঠে আসে তাঁর নিজের পিতা নজীর উদ্দিন (তাংকু বুড়া) ঠাকুরগাঁও শহরের কালীবাজারে তামাক পাতা বিক্রি করতেন ভাই বোন ৫ জন পারিবারিক অবস্থা ভালো ছিলো না অথচ এই কয়েক বছরে কোটি টাকার সম্পদ গড়লেন কীভাবে ? এই জমি ছাড়াও তাঁর শ্বশুর বাড়ি এলাকায় ও তাঁর সম্পদ আছে।
তাঁর শ্যালকের নাম দরিদ্র তালিকায় দেখিয়ে ঠাকুরগাঁও দেবীপুর ইউনিয়ন মুজাবর্ণী,সরকার পাড়ায় ১২ সদস্য বিশিষ্ঠ দল গঠন করে সমাজ সেবা অফিসার শরিফুল ইসলামের শ্বশুড় বাড়ির আত্মীয় ও তাঁর শ্যালককে নিয়ে মনগড়া পারিবারিক দল গঠন করে গত ২১ ডিসেম্বর ২০২১ খ্রীঃ মোট ৩ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় কিন্তু সরকার পাড়ায় এই ১২ সদস্যের নাম ও ঠিকানার কয়েক জন বাদে গত ২৫ অক্টোবর মুক্ত কলম অনুসন্ধানী দল অত্র এলাকায় বাকিদের অস্তিত্ব পায়নি। এবং ঋণ আদায় ও শূণ্য ছিলো। সংবাদ প্রকাশ হওয়ার পর নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে সরকারের কোষাগারে টাকা জমা দিয়েছে বলে ঠাকুরগাঁও সমাজ সেবা ডেপুটি ডিরেক্টর বিষয়টি জানান। এই ঋণ আদায় সীট ও ব্যাংক স্টেট্ম্যান্ট মিলিয়ে দেখলেই মুল রহস্য বেরিয়ে আসবে।
গত ২৫ অক্টোবর মুক্ত কলম অনুসন্ধানী টীম মাঠ পর্যায় থেকে এই তর্থ্য সংগ্রহ করে। মজার বিষয় হচ্ছে এই জমি ক্রয় ও ঋণ বিতরণের তারিখের অনেক মিল রয়েছে, ১৪ নভেম্বর ২০২১ খ্রিঃ জমি ক্রয় করেছে আর তাঁর শ্যালককে ঋণ প্রদান করেছে গত ২১ ডিসেম্বর ২০২১ খ্রীঃ তাঁর শ্বশুর বাড়ির অবস্থা যদি এতই ভালো হয় তাহলে দরিদ্রের ঋণের টাকা তাঁর শ্যালক দেওয়া হলো কীভাবে এবং কেন ? এবং তাঁর শ্যালক জমি কেনার এত টাকা পেল কোথা থেকে? সমীকরণ মিলাতে গেলে সরকারের প্রদেয় সকল অনুদান, সাহায্য, প্রণোদনা, মাঠ পর্যায় যাচাই বাছাই করলেই বেরিয়ে আসবে। আরও একটি অনুসন্ধনে জানাযায় ঠাকুরগাঁও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অফিসার মোঃ শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা তিনিও অত্র অফিসের একজন মাঠকর্মী জগন্নাথপুর নিজ বাড়ির এলাকায় স্বপন ইউপি মেম্বারের কাছ থেকে ৩৫ শতক জমি ক্রয় করে যার প্রতি শতক জমির মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা মোট মূল্য ৩৫ লাখ টাকা এই টাকার উৎস কী ? এভাবে সে আরও অনেক সম্পদের মালিক বনে গেছে।
নিজ জেলায় ৭ বছর ধরে চাকুরী করে আসছে যার ফলে মোঃ শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী মাত্র ৭ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ বনেগেছে। তাঁর বিরুদ্ধে বয়স্ক ভাতার প্রদানে নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা উত্তলণ, করোনা কালীন অর্থ লোপাট, গরু বিতরণ, ত্রাণ বিতরণের জন্য ব্যাগ ক্রয়সহ নানাবিধ দুর্ণীতির ও অনিয়ম অভিযোগ পাওয়া গিয়েছে। মনোয়ার হোসেন মিঠুকে জমির দখল নিতে স্থানীয় মাস্তান ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে শরিফুল এমনটি অভিযোগ করেছেন জমির মালিকের এক অংশ। দেশের কিছু দুর্নীতিপরায়ন কর্মকর্তার ছত্র-ছায়ায় এই সব দুর্ণীতিবাজ কর্মকর্তারা বেঁচে যায়। এতে করে সরকারের সহায়তা থেকে হতদরিদ্র মানুষেরা সুবিধা বঞ্চিত হচ্ছে। আর কত? তাঁরা জানে যতই অপরাধ করুক কিছুই হবেনা তাঁদের বাঁচাতে দুর্নীতিপরায়ন কর্মকর্তা ও নেতারা বসে আছে। এ কারণে এদের সাহস দিনে দিনে বেড়েই চলেছে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে এদেশ স্বাধীন করেছিলো কী গরীবের হোক মেরে খাওয়ার জন্য? আজ যাচ্ছি কিন্তু আবার ফিরে আসবো এই সব অপরাধীদের মুখোশ উন্মোচন করতে, সত্যের সন্ধানে আমরা অঙ্গিকার বদ্ধ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক