admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মে, ২০২০ ৬:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও’য়ের রিয়েল হিরো সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ১৬ মে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কেটুপাড়ায় ইটভাটার ধোয়ায় ১৫০ বিঘা জমির ফসলের ক্ষতি হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপন করার জন্য কৃষি কর্মকর্তাসহ ৩ সদস্যের তদন্ত কমিটিকে নির্দেশনা প্রদান করেন, এসময় স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং তদন্ত শেষে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ লাভে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।