হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ছাদে ঔষধী গাছের প্রদর্শনী বাগান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ছাদে ঔষধী গাছের প্রদর্শনী বাগান সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও বৃদ্ধি পাচ্ছে ছাদ কৃষি ও বাগান। তারই অংশ হিসেবে প্রদর্শনীর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ছাদে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার ফলজ ও ভেষজ শতাধিক গাছ। এসব গাছ সম্পর্কে জানতে ও দেখতে ভিড় করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এতে ঔষধী গাছ সম্পর্কে জেনে উপকৃত হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির পুরাতন ভবনে আনুমানিক আড়াই হাজার ফিটের ছাদজুড়ে অ্যালোভেরা, পাথরকুচি, উলটকম্বল, অন্তমূল, মিল্কবুশ, নিশিন্দাসহ প্রায় ৪০ প্রজাতির ভেষজ ও আপেল, কমলা, মাল্টা, পেয়ারা, আম, জাম, আমড়াসহ ফলজ মিলে মোট শতাধিক গাছ লাগানো হয়েছে। ফলের গাছগুলো রোপণের বছর হতে না হতেই কিছু কিছু গাছে ফলও ধরেছে।
বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা বলছেন, এই প্রদর্শনী বাগান থেকে ঔষধী গাছ সম্পর্কে জেনে ও চিকিৎসা নিয়ে অনেকে সুস্থও হয়েছেন। এতে ফলজ ও ভেষজ বাগান করতে উদ্বুদ্ধও হচ্ছেন এলাকাবাসী।
হাসপাতালের ছাদে প্রদর্শনী বাগান
ঔষধী গাছের গুণ গাইছেন হাসপাতালে আসা রোগী-স্বজনরা ঔষধী গাছের গুণ গাইছেন হাসপাতালে আসা রোগী-স্বজনরা
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও বৃদ্ধি পাচ্ছে ছাদ কৃষি ও বাগান। তারই অংশ হিসেবে প্রদর্শনীর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ছাদে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার ফলজ ও ভেষজ শতাধিক গাছ। এসব গাছ সম্পর্কে জানতে ও দেখতে ভিড় করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এতে ঔষধী গাছ সম্পর্কে জেনে উপকৃত হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির পুরাতন ভবনে আনুমানিক আড়াই হাজার ফিটের ছাদজুড়ে অ্যালোভেরা, পাথরকুচি, উলটকম্বল, অন্তমূল, মিল্কবুশ, নিশিন্দাসহ প্রায় ৪০ প্রজাতির ভেষজ ও আপেল, কমলা, মাল্টা, পেয়ারা, আম, জাম, আমড়াসহ ফলজ মিলে মোট শতাধিক গাছ লাগানো হয়েছে। ফলের গাছগুলো রোপণের বছর হতে না হতেই কিছু কিছু গাছে ফলও ধরেছে।
বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা বলছেন, এই প্রদর্শনী বাগান থেকে ঔষধী গাছ সম্পর্কে জেনে ও চিকিৎসা নিয়ে অনেকে সুস্থও হয়েছেন। এতে ফলজ ও ভেষজ বাগান করতে উদ্বুদ্ধও হচ্ছেন তারা।
ত্বকের চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, ‘আমার মুখে অনেক দাগ ও ব্রণ ছিল। তাই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এলে এখানকার চিকিৎসক আমাকে ছাদে করা প্রদর্শনী বাগানটি দেখান ও অ্যালোভেরা গাছের রস ব্যবহার করতে বলেন। অ্যালোভেরার রস ব্যবহার করার ফলে এখন আমার মুখের ত্বকের দাগ চলে গেছে।’
আর একজন দীলিপ কুমার রায় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যায় ভুগছি। তাই হাসপাতালে এলাম। এখানকার চিকিৎসক আমাকে ওষুধ দিয়েছেন। পাশাপাশি ছাদবাগান পরিদর্শন করিয়ে পাথরকুচি গাছ দেখিয়ে দেন ও ওই গাছের রস খেতে বলেন।
একই উপজেলার রাহুল রায় চিকিৎসা নিতে এসে ও বাগান দেখে বলেন, ‘আমার প্রচুর সর্দিকাশি ছিল। এখানকার চিকিৎসক আমাকে ওষুধ দেন, পাশাপাশি বাশকপাতার রস খেতে বলেন। এই গাছের রস ও ওষুধ খেয়ে আমি এখন সুস্থ। এই বাগানটি দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। সম্ভব হলে আমিও বাড়িতে এমন ঔষধী গাছ রোপণ করবো।
হাসপাতালের ন্যাচারাল মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. জি.পি সাহা বলেন, ‘সরকারের নিদের্শনায় স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থায়নে করা হয়েছে এই বাগান। সরকার যদি আরও অন্যান্য জায়গায় বড় পরিসরে এমন ঔষধী বাগান করে তাহলে একদিকে ওষুধের চাহিদা পূরণ হবে পাশাপাশি মানুষও উপকৃত হবে।’
তিনি আরও বলেন, ‘বাগানটি মূলত প্রদর্শনীর জন্য করা হয়েছে। যাতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এখান থেকে কোন রোগের জন্য কোন গাছের উপকরণ ওষুধ হিসেবে ব্যবহার করবেন তা জানতে ও খেতে পারেন। এবং তারাও যেন নিজ নিজ বাড়িতে ফলজ ও ভেষজ গাছ রোপণ করেন। আমরা এখানে মালি রেখেছি। তিনি ঔষধী গাছগুলো চিহ্নিত ও গুণাগুণ সম্পর্কে রোগী এবং স্বজনদের জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ছাদবাগানের সংখ্যা ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাসাবাড়িতেতো বাগান করা হচ্ছেই এখন হাসপাতালসহ বিভিন্ন দপ্তরের ভবনের ছাদে বাগান করা হচ্ছে। যারা ছাদবাগান করছেন তাদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তারা মূলত বিভিন্ন মিডিয়া, ইউটিউব ও ফেসবুকে ভিডিও দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। যখন তাদের বাগানের কোনো সমস্যা হয় তখন তারা আমাদের কাছে আসেন ও আমরা তাদের সঠিক পরামর্শ প্রদান করি।
তবে তিনি ছাদবাগান করার আগে ছাদের ধারণক্ষমতা সম্পর্কে জেনে-বুঝে বাগান করার পরামর্শ দেন। কারণ ছাদে অতিরিক্ত ওজন বা ভারের কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়াও ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়েও ধারণা দেন তিনি।
তিনি বলেন, মূলত ছাদে বিভিন্ন ড্রাম ও টবে গাছ লাগানো হয়। ফলে গাছের পাতা ও ড্রামের বা টবের মাটি পড়ে ছাদ অপরিষ্কার হয়ে যায় ও বৃষ্টি হলে সেগুলো ভিজে ছাদের ক্ষতি করে। এই দিক ও গাছের প্রজাতি নির্বাচনের দিকেও খেয়াল রাখতে হবে। যেসব গাছ খুব উঁচু হয় ও খুব সহজেই ঝড়-বাতাসে ভেঙে পড়ে সে ধরনের গাছ ছাদে রোপণ না করাই উত্তম। ছাদে রোপণকৃত গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রণে রাখতে হবে। এই বিষয়গুলোতে যদি বাগানীদের সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে ছাদবাগান আরও কার্যকর ভূমিকা রাখবে।
আগে ছাদবাগান করার উপকরণগুলো সহজলভ্য না হলেও এখন চাহিদার প্রেক্ষিতে এগুলো সহজলভ্য। খুব শিগগিরই এ বিষয়ে কৃষি সম্প্রসারণ থেকে প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেটি হলে তারা আরও বেশি করে বাগানীদের সহায়তা করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক