হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ১৫০ পরিবার সরকারি জমি কিনে ক্ষতিগ্রস্ত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে প্রায় ১৮১ একর সরকারি জমি। সেই জমি ব্যক্তিমালিকানা ভেবে ক্রয় করে ক্ষতির সম্মুখীন হয়েছে ১৫০ ব্যক্তি ও তাদের পরিবার। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভুল্লির সবদল হাট নামক এলাকায়।

জানা গেছে, ১৯৮৪ সনের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী একটি পরিবারের খাস দখলে রাখা জমির সর্বোচ্চ পরিমাণ ২০ একর (৬০ বিঘা) করে নির্ধারণ করা হয়। এই অধ্যাদেশ ১৯৮৪ সনের ১৪ই এপ্রিল অর্থাৎ ১ লা বৈশাখ হইতে কার্যকর হয়। সেই অনুযায়ী ২০০১ সালে সবদল হাট এলাকায় রেজানুল হক ইদু চৌধুরী, আফতাবউদ্দিন চৌধুরী ও মোফাজুল হক চৌধুরীর দখলে থাকা ১৮৫.৫ একর জমি সরকারের খাস খতিয়ানভুক্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, সরকারের এই খাস খতিয়ানভুক্ত জমি কিছু জাল দলিলের সাহায্যে বিক্রয় শুরু করে সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলম সিদ্দিক মুক্তি, মেম্বার আলমগীর হোসেন, জমি ব্যবসায়ী আব্দুল আজিজ, হাসেম, কামাল, রবিউল ইসলাম ও হাসেম আলী। সেই সাথে এই জমি বিক্রয় কার্যক্রমের সকল প্রকার কার্য সম্পাদন করেন মালেক মুহুরি ও তহশিলদার মশিউর রহমান।

ক্ষতিগ্রস্ত কাশেম জানান, ক্রেতারা জানতেন জমি জালিয়াতি চক্রটি মূল মালিকের মাধম্যে ক্রয়সূত্রে এই সকল জমির লিগ্যাল মালিক। তবে এখন সকলেই জানতে পেরেছে, আসলে তারা ভূয়া দলিলে সরকারি খাস জমি কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানা গেছে, ১৯৮৯ সনে বাংলাদেশ পুলিশের নামে রেজওয়ানুল হক ইদু চৌধুরীর লিখে দেয়া ১ একর জমি কিছুদিন আগেই উদ্ধার হয়। সেই সময়েই ১৮৫.৫ একরের মধ্যে বেদখলে থাকা আশেপাশের প্রায় ১৮১.৫ একর খাস জমির সন্ধান মেলে। সেখানে গুচ্ছ গ্রামের মাধম্যে সরকারের দখলে আছে মাত্র ৪.৫ একর জমি। ইতোমধ্যে এই সকল বেদখলের জমি উদ্ধারের বিষয়ে কাজও করছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। ফলে জালিয়াতির শিকার হওয়া অনেক পরিবার নিঃস্ব হওয়ার শঙ্কায় রয়েছে।

এই বিষয়ে ভুক্তভোগী কৃষক রাজ্জাক বলেন, ‘আমি কৃষিকাজ করে ৬ সদস্যের সংসার চালাই। সারাজীবন উপার্জনের সঞ্চয় থেকেই ২ বিঘা জমি কিনেছিলাম তৎকালিন ইউপি চেয়ারম্যানের কাছে। কিন্তু এখন জানতে পারলাম আমি ঠকেছি। এই জমিটুকু চলে গেলে আমি ভূমিহীন হয়ে যাব। আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে।’অভিযোগের বিষয়ে জানতে কথা হয় অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মুক্তির সাথে। তিনি বলেন, ‘আমি জমির মূল মালিক আফতাবউদ্দিনের কাছ থেকে জমি কিনেছিলাম। পরে এলাকার মানুষের কাছে বিক্রি করেছি। যদি কেউ জালিয়াতি করে তাহলে সেটা মূল মালিক করেছে।

আমি কিছুই জানিনা।’ সাবেক চেয়ারম্যানের সুরেই নিজেদের দোষ জমির সাবেক মালিকদের উপরে চাপিয়েছেন অন্যান্য অভিযুক্তরাও। তবে সাবেক মালিকের মধ্যে কেউ বেঁচে না থাকায় রাইজিংবিডি কথা বলেছে তাদের উত্তরসূরিদের সাথে। উত্তরসূরিরা তাদের এসকল অভিযোগ অস্বীকার করেন। অন্যান্য দুই অভিযুক্ত ‘মালেক মুহুরি ও তহশিলদার মশিউর সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হয়নি।এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, ইতোমধ্যে খাসজমির বিষয়টি আমরা জানতে পেরেছি। সেখানকার অবৈধ কেনাবেচার অভিযোগের বিষয়ে জানি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 15 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক