হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ সাইবার অপরাধে জড়িত প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে ঠাকুরগাঁও পিবিআই পুলিশ । ২২ আগস্ট রোববার হাজীপাড়াস্থ পিবিআই কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন– পঞ্চগড় জেলার বোদা উপজেলার নয়নীবুরুজ গ্রামের নির্মল দেবনাথের ছেলে আনন্দ দেবনাথ (১৭), একই উপজেলার সরিয়াপাড়া গ্রামের অমূল্য চন্দ্র বর্মনের ছেলে দিপু চন্দ্র বর্মন (২৩)। এ ঘটনায় দিপুর বড় ভাই সুবলকে পলাতক দেখিয়ে ৩/৪ জনকে অজ্ঞাত করে মামলাটি করা হয়। তাদের কাছ থেকে কম্পিউটার সিস্টেম ইউনিট, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, সিম কার্ড, কার্ড রিডারসহ বিভিন্ন আইটি সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম বলেন, ঠাকুরগাঁও পিবিআই পাশ্ববর্তী জেলা পঞ্চগড় জেলারও দায়িত্বে রয়েছে। পঞ্চগড় জেলার বোদা থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “মেল ফিমেল-স্কট-ইন-বিডি” নামে পেজ খুলে সেখানে মেসেঞ্জারে “কল সার্ভিস” এ ছেলে-মেয়ে নিয়োগ দেওয়ার নাম করে রেজিষ্ট্রেশন বাবদ বিভিন্ন মানুষের কাছ থেকে ৬১০ টাকা করে বিকাশের মাধ্যমে গ্রহন করে। এ পর্যন্ত বিভিন্ন মানুষের কাছ থেকে ৫০/৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে গ্রহন করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ঠাকুরগাঁও পিবিআই’র সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম আরও বলেন, এছাড়াও ওই পেজে নারী-পুরুষের অশ্লিল বিভিন্ন ছবি ও ভিডিও আপলোড করে যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। পরবর্তিতে একজন ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে ঠাকুরগাঁও পিবিআই’র এসআই (নি:) তন্ময় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে বোদা উপজেলার ঝলই বাজারে এস.পি কম্পিউটার থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত করছেন পিবিআই’র পুলিশ পরিদর্শক (নি:) জাহাঙ্গীর আলম মন্ডল।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 45 minutes আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 15 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 22 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক