admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মে, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় ৪ শতাধিক হতদরিদ্র মাদের মাঝে শিশু খাদ্য বিতরণ । করোনাভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলার ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা হত দরিদ্র মাদের মাঝে শিশুখাদ্য বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এছাড়াও তাদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

রোববার (৩ মে) সকালে সালন্দর কমরুল হুদা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার ৪৪০ জন মাতৃত্বকালীন ভাতাভোগির মাঝে এ খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সহকারী কমিশনার (ভূমি) বহ্নি শিখা আশা, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব রায় ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার উপস্থিত ছিলেন।