হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানায় গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ১১:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় সোমবার (২৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে বলেন, রুহিয়া থানায় রাজাগাঁও ইউনিয়নের ১ নং– ওয়ার্ডের ভোটকেন্দ্র দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌকির আহম্মেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ৪শ থেকে ৫শ জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে ওসি জানান, সরকারি কাজে বাধা, প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং এবং পুলিশের ওপর লাঠি দিয়ে আঘাত করার দায়ে এ মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে সহিংসতার ঘটনায় মামলা দায়েরের পর থেকে এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সারা আসাননগর এলাকা ঘুরে দেখা যায় সুনসান নীরবতা। ভোটের পরে জয়ের আমেজও সারা ওয়ার্ডে লক্ষ্য করা যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, মামলার খবর শোনা মাত্র এলাকার মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। রাত থেকে মামলার কথা শুনে এলাকায় পুরুষ শূন্যতা দেখা দিয়েছে। রহিমা বেগম নামের এক হোটেল শ্রমিক বলেন, ভোটকেন্দ্রের গোলাগুলির ঘটনায় আমার খুব ভয় লেগেছে। এখন মামলার কথা শুনে স্বামী সন্তানদের জন্য চিন্তা হচ্ছে। আমরা গরীব মানুষ। আমাদের একদিন কাজ না করলে খাবার জুটবেনা। এখন ভোট যেন আমাদের কাল হয়ে দাঁড়ালো। খুব চিন্তায় আছি। আমি অনুরোধ করবো পুলিশ যেন শুধু দোষীদের ধরে নিয়ে গিয়ে শাস্তি দেয়।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, সাধারণ মানুষ ও ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ নির্দোষ কাউকে আটক বা হয়রানি করবেনা। তদন্তে যারা প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে এবং এলাকাবাসী ও সাধারণ ভোটারদের জন্য নিরাপত্তা আরও বাড়ানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে বের হওয়ার সময় ভোটের ফলকে কেন্দ্র করে পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিশের ওপর আক্রমণ করে। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে গুলি করা হয়। এতে স্থানীয় তসীর উদ্দীনের ছেলে হামিদুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 hour আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 hour আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 23 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক