admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে গত কাল সন্ধ্যায় খোচাবাড়ী কেভি পাম্প থেকে মৌমিতা পরিবহনের একটি বাস গোপনে যাত্রী সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়ার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলামসহ সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করেন এবং সরকারি আদেশ অমান্য করে গণপরিবহন চালু করার অপরাধে জগন্নাথপুর নিবাসী গাড়ির ড্রাইভার মোঃ আব্দুল্লাহ (২৬) পিতা আবুল কালাম আজাদ এবং কাউন্টার মাস্টার মিঃ পারভেজ (২৭) পিতা কামাল হোসেনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় যাত্রীরা পালিয়ে যায় বলে জানান ঠাকুরগাঁও এর সদর উপজেলার নির্বাহী অফিসার।