admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রেস ব্রিফিং এ উপস্থিত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এর উপস্থিতিতে জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে মুজিবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে আগামী ২৩ জানুয়ারি প্রধান মন্ত্রীর হাতে ঠাকুগাঁওয়ের ৭৯২ টি ভূমিহীন পরিবার ২ শতক জমিসহ ঘর পাবেন। দ্বিতীয় পর্যায়ে আরও ১২১৭ টি পরিবার পাবেন জমিসহ ঘর। সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম সঞ্চালনা করেন।
বঙ্গবন্ধু শেখ মুুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভূমি ও গৃহহীনদের ঘর করে দিচ্ছেন সরকার। ঘরগুলোর নির্মাণ কাজ শেষের দিকে। দীর্ঘ দিনের অপেক্ষা এবার ফুরাচ্ছে নিজের বাড়ি পাবার আশায়। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানানো হয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় সরকারি খাসজমিতে এসব বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য এসব বাড়ি নির্মাণ করে দিচ্ছেন সরকার।
প্রতিটি বাড়ির বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সংযুক্ত শৌচাগার সহ দুটি কক্ষ বিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। পানির জন্য থাকছে টিউবওয়েল। উপজেলা বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় বাড়ি নির্মাণের কাজের মান যাচাই বাচাই করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের দ্বায়িত্বপ্রাপ্তরা নিয়মিত তদারকি করে যাচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায় এসব বাড়ির নির্মাণ কাজ শেষ। এসব কাজের তদারকি ও দেখভাল করছেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক নিজেই।
উপজেলা ভিত্তিক গৃহ নির্মাণের তর্থ্যঃ
* ঠাকুরগাঁও সদরঃ ৩৩৪ টি গৃহ নির্মাণ প্রস্তুত – ব্যক্তিগত দান ১ টি।
* বালিয়াডাঙ্গিঃ ৬৫ টি গৃহ নির্মাণ প্রস্তুত।
* রানীশংকৈলঃ৭০ টি গৃহ নির্মাণ প্রস্তুত।
* হরিপুরঃ২৩৭ টি গৃহ নির্মাণ প্রস্তুত – ব্যক্তিগত দান ১ টি।
* পীরগঞ্জঃ ৮৬ টি গৃহ নির্মাণ প্রস্তুত – ব্যক্তিগত দান ১ টি।
সর্বমোট= ঠাকুগাঁওয়ের ৭৯২ টি ভূমিহীন পরিবার ২ শতক জমিসহ ঘর পাবেন বলে জেলা প্রশাসক জানান। তিনি আরও জানান দ্বিতীয় পর্যায়ে ১২১৭ টি গৃহের জমি নির্বাচন ও কাজ চলমান আছে ।