হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর শহরের সরকাপাড়ার কুখ্যাত মাদককারবারী খাদেমুল ও তার সহযোগিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০-১২ জনকে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী সফিকুল ইসলাম। বুধবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন -ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়ার মৃত মনছুর আলীর ছেলে খাদেমুল ইসলাম (৫২), এনামুল হক (৪৬), মৃত ভেলু মোহাম্মদের ছেলে হাসান আলী (৫৫), মোঃ বাবলু, আনোয়ার হোসেনের ছেলে রমজান আলী (৩৩), হাসান আলীর ছেলে নিরব(১৯), সাবল আলীর ছেলে সাদেকুল(৪৮), খাদেমুলের স্ত্রী নাসিমা(৪৫), হাসান আলীর স্ত্রী মোছাঃ মঞ্জু (৪৬), ভেলু মোহাম্মদের স্ত্রী মোছাঃ তুলন বিবি সহ অজ্ঞাত ১০-১২ জন।

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সি সি টিভি ফুটেজ।

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট খাদেমুলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সি সি টিভি ফুটেজ।

অভিযোগে জানা যায়, মাদককারবারী খাদেমুল এলাকায় ইয়াবা ব্যবসা সহ সন্ত্রাসী বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। তার এ সকল কাজে বাধা নিষেধ করিলে প্রাণ নাশের হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে ক্ষতিসাধনের করে। এছাড়াও দীর্ঘ সাত বছর পূর্বে আমার পত্রিক সম্পত্তিতে ঘর বাড়ী নির্মাণ করিয়া বসবাস করিয়া আসিতেছি। গত ৫ জুলাই দুপুরে দলবদ্ধ হয়ে ধারালো অন্ত্র রাম দা, লোহার সাবল, কোদাল নিয়ে ১০-১২ জনের একটি দল আমার বাড়ীতে হামলা চালিয়ে বসতবাড়ীর টিনের ঘেড়াবেড়া ভাংচুর করে বাড়ী দখলের চেষ্টা করে। সফিকুল ইসলাম বলেন, প্রতিবেশী বাবুল আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানাইলে আমি তাৎক্ষনিক ভাবে বাড়ীতে গিয়ে দেখি যে, উপরোক্ত বিবাদীগণ আমার বাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা করিতেছে, আমি বাধা নিষেধ করিলে ধারালো অস্ত্র রামদা হাতে আমাকে মারার জন্য উর্ধত্ত হয়। আমি ভয়ে চিৎকার করলে সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। পরে প্রতিবেশীরা আসিয়া আমাকে প্রাণে রক্ষা করে। আমি প্রাণে রক্ষায় ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করলে আমার পিছন পিছন ধাওয়া করে এবং বাড়ির দরজা ধাক্কাধাক্কি করে। পরে আমি নিরুপায় হয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চাই।

অভিযুক্ত খাদেমুল ইসলামসহ তার সহযোগিদের সাথে একাধিকাবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। প্রতিবেশী বাবুল বলেন আমি এসে বিষয়টি জানতে চাইলে তারা লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা চালালে আমি প্রাণে বাঁচতে ভূক্তভোগীর বাড়িতে গিয়ে লুকাই। মো. হারুন বলেন, খাদেমুল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে ইয়াবা সহ গ্রেফতার করলে বিভিন্ন গণমাধ্যমে তার ছবি সহ সংবাদ প্রকাশিত হয়।

একই কথা বলেন ,শান্ত সহ অনেকে। প্রতিবেশী মো. মুকুল বলেন খাদেমুল এলাকায় মাদককারবারি করে যুব সমাজকে ধ্বংস করছে। বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে দেহ ব্যবসা করে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন উড়তি বয়সের ছেলেসহ যুব সমাজ। যা অনেকেই জানে। একটু তদন্ত করলে প্রমান মিলবে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজয়িন ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 11 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক