হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে মরিচ ক্ষেতে পানি প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৮ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২০ ৭:৫৪ অপরাহ্ণ

Thakurgaon-fighting-mknewsbd

ফাইল ছবি

মামুনুর রশিদ(মামুন),ঠাকুরগাঁও অফিসঃ ঠাকুরগাঁওয়ে লকডাউনের মধ্যে মরিচ ক্ষেতে পানি প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই পরিবারের ৮ জন। বুধবার (১৩ মে) দুপুর ২ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা ১৫ নং দেবীপুর ইউনিয়নের ভাগুরা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান,দেবীপুর ভাগুরা পাড়া গ্রামে নুরল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮) বরেন্দ্র ডিপ টিউবয়েলের মাধ্যমে নিজ জমির ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন।

পানি দেওয়ার সময় ডিপটিউবলের পাশে মরিচ ক্ষেতে ইঁদুরের গর্তের কারণে একই গ্রামের ইয়াছিন আলীর ছেলে আমিনুল ইসলাম (নেটু) এর মরিচ ক্ষেতে সামান্য পানি প্রবেশ করে। পানি প্রবেশ করাতে রফিকুল ইসলামের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে আমিনুল ইসলাম নেটু তার উপর অর্তকিত হামলা চালায়। এ সময় নেটু তার পরিবারের লোকজনদের নেটুর উপর হামলা করার মোবাইলের মাধ্যমে খবর দিলে পরিবারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এ সময় রফিকুল ইসলামের পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম(৩৮),আকতারুল ইসলাম(৩২),খায়রুল (৩৬),আনিস(১৮),ফেন্সি (২৭),শাপলা (২৩)সহ একই পরিবারের ৮ জন।

হামলার শিকার আকতারুল ইসলাম জানান,আমার ভাই রফিকুল ইসলাম তার জমির ক্ষেতে পানি দিচ্ছিলো ইতিমধ্যে নেটুর নামে ব্যক্তির জমির ক্ষেতে সামান্য কিছু পানি প্রবেশ করে। পানি প্রবেশ করায় ইয়াছিন আলীর ছেলে আমিনুল ইসলাম নেটু ও তার ভাই মসলিম উদ্দীন (৫২) ও তার ভাতিজা আলম(৩২),মসলিম উদ্দীনের ছেলে আজিজ(৩০),রাজ্জাক (২৫),রাজু(১৮) ও নেটুর ছেলে জয়নুল (১৭) লাঁঠি দিয়ে হামলা করার সময় বাঁধা দিলে আমাদের উপরও হামলা চালানো হয়। এতে আমরা গুরুতর আহত হই। করোনার মধ্যে হামলা করায় আমরা এর বিচার চাই।

অভিযুক্ত আমিনুল ইসলাম নেটু বলেন,আমার মরিচ ক্ষেতে পানি প্রবেশ করায় আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর প্রতিবাদ করেছি মাত্র। আর তাদের উপর কোন হামলা করা হয়নি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান,মসলিম উদ্দীনের পরিবারের লোকজন ভালো না। তারা এভাবে মানুষদের সাথে মারামারি করে।

১৫ নং দেবীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল বাতেন জানান, মরিচ ক্ষেতে পানি প্রবেশ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পক্ষ খুব গুরুতর আহত হয়েছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান,সংঘর্ষের ঘটনা আমি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 1 day আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 1 day আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 days আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 3 days আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 3 days আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক