admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলনে মির্জা আফরোজা আব্বাস বলেন এ সরকারকে হটাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাস বলেছেন এই অবৈধ সরকার মুক্তিযুদ্ধের পর যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র হনন করেছে। ভোটের অধিকার হনন করেছে। আজ তের বছর ধরে আমরা ভোট বঞ্চিত। আমরা এই অভৈধ সরকারকে মানিনা।

মির্জা আফরোজা আব্বাস বলেন এ সরকারকে হটাতে হবে।
যে সার্চ কমিটি হয়েছে তা আমরা বিশ্বাস করিনা। যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আ’লীগের সাথে সম্পৃক্ত। এই সার্চ কমিটির কাছে সুষ্ট ভোট আশা করা যায় না। আমরা চাই এই সরকারের পতন। দেশের জন্য সবাই প্রয়োজনে এক সঙ্গে জীবন দিবো। এই অবৈধ সরকারকে হটাতে আরেকবার জীবন দিবো। আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধাণমন্ত্রী করবো।

তিনি আজ দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনাতায়নে জেলা মহিলা দলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধাণ অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। এ সময় জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রীনা পারভীন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মমতাজ বেগম লিপি, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজেকা সুলতানা, সদস্য জিনাত ফেরদৌস আরা রোজী, জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সালসহ জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।