admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৮মিনিটে ঠাকুরগাঁও সত্যপীর ব্রীজে বাস ও ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায় যে, সত্যপীর ব্রীজের উপরে বাসটি রং সাইডে এসে উল্টো দিক থেকে আসা দুটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ঘটনাস্থলে কেউ নিহত না হলেও ৪জন গুরুতর আহত হয়। স্থানীয়রা বলেন যে, ইজিবাইক চালকদের কোন দোষ নেই। সম্পূর্ণ দোষ করেছেন বাসচালকের।
বাস চালকদের বেপরোয়া বাস চালানোর ফলে অনেকেই জীবন হারাচ্ছেন। আবার অনেকের জীবন না হারালেও গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে পড়েছেন। বর্তমানে ৪জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।