admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
মো:হুমায়ুন কবির রেজা,ষ্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে হটাত ফাল্গুনেের শিলাবৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি। উওরের বেশ কিছু জেলাই, ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে এতে তছনছ হয়ে গেছে বেশ কিছু কৃষকের সপ্ন। ২১ফেব্রুয়ারি হটাৎ ফাল্গুনের ঝড়। সঙ্গে শিলাবৃষ্টি। তাতেই তছনছ হয়ে গেল কৃষকের সপ্নের ফসল। উওরের জেলা ঠাকুরগাঁও হটাৎ ঝড় ও শিলাবৃষ্টি, আবার কোথাও ২০-৫০ গ্রাম ওজনের শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে আলু, মরিচ,ভুট্টা পেঁয়াজের খেত সহ অনেক ফসল।
অাজ হটাৎ ঝড় ও নামে শিলাবৃষ্টি।
ঠাকুরগাঁওয়ের রুহিয়াসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ভেঙেছে বিভিন্ন ফসলের ক্ষেত । বেশ কিছু এলাকার মানুষ জানান এ অসময় বৃষ্টির ফলে অনেক ক্ষতি হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে চাষাবাদে। একলাকাবাসির দাবি, এ সময় জমি থেকে সবে মাত্র উঠতে শুরু করেছে পেঁয়াজ এবং আলু। শিলাবৃষ্টির আঘাতে সব থেকে ক্ষতি হয়েছে। তাতে বেশ কিছু জমিতে নষ্ট পেঁয়াজ, ভুট্টা, মরিচ গাছ পড়ে থাকতে দেখা গিয়েছে। আলুর খেতও জল থৈ থৈ।
এলাকার এ্ক পেঁয়াজ চাষি বলেন পেঁয়াজ চাষ করেছিলাম। শিলাবৃষ্টিতে সবই নষ্ট হয়ে গিয়েছে, এই সময় অনেকে পেঁয়াজ মরিচ ভুট্টা চাষ করেন। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে তাও। অত্র এলাকায় ক্ষতি হয়েছে সর্ষে, ভেন্ডি, ঝিঙের মতো সব্জিতেও।