admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান -২০২২ পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজে আজ সোমবার দুপুরে পুলিশ লাইনস ড্রীল হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও সৌমিক রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন। গেস্ট অব অনার ছিলেন আঞ্চলিক পরিচালক,বাংলাদেশ বেতার,ঠাকুরগাঁও মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ ভবেশ চন্দ্র রায়।ডেন্টাল ও লেজার সার্জন,বর্ডার গার্ড হাসপাতাল,ঠাকুরগাঁও ডাঃ ইহসানুল ইসলাম এহসান, কনসালন্টেন, বক্ষব্যাধি হাসপাতাল,ঠাকুরগাঁও ডাঃ শুভেন্দু দেবনাথ, আঞ্চলিক প্রকৌশলী, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও মোঃ জাইফুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানের সমন্বয়কারী সভাপতি, একতাই বল বেতার শ্রোতাক্লাব বীরগঞ্জ, দিনাজপুর মোঃ ইউনুস আলী। বক্তারা মাদক এর কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এবং এ বিষয়ে তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন। পরে চিত্রাঙ্কন, রচনা লিখা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। সব শেষে অনুষ্ঠানের অতিথিরা পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ চত্বরে ২ টি গাছের চারা রোপন করেন।