admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে ১ মটরসাইকেল আরোহী নিহত । তাছাড়া আহত হয়েছেন আরও ১ জন। সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ৬ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে তারা হতাহত হন। নিহত আশরাফুল ইসলাম (৩৭) ঐ ইউনিয়নের পয়সাফেলা গ্রামের আলাউদ্দীনের ছেলে।
আহত সমারু উদ্দীন একই গ্রামের দানার উদ্দীনের ছেলে। ওসি তানভিরুল প্রত্যেক্ষদর্শীর বরাতে সাংবাদিকদেরকে বলেন, মুন্সিরহাট এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আশরাফুল ও তার বন্ধু সামারু। পথে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুইজনই আহত হন। স্থানীয়রা তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। আহত সমারুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ পিকআপ চালককে ধরতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি তানভিরুল ইসলাম জানিয়েছেন।