admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ মে, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ জিয়ারুল ইসলামের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল টু ঢাকা গামী নৈশ কোচ আনাস পরিবহন থেকে আনুমানিক আজ ১১ মে ২০২২ ইং রাত ৯টা ৩০ মিনিটে দুই বোতল ফেন্সিড্রিলসহ গাড়ির হেলপারকে আটক করে।
আটককৃত হলেন মোঃ আরিফুর রহমান, পিতাঃ সামসুল হক, গ্রামঃ মাতৃগাঁও, হরিনারায়ন পুর, ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন।ঠাকুরগাঁও থানার পুলিশ গোপন সুত্রে জানতে পারেন আনাস পরিবহন নৈশকোচটি নিষিদ্ধ মাদক পরিবহন করছে। এই সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা দায়রা জর্জ কোটের প্রধান ফটকের সামনে কোচটি আটক করে এবং তল্লাসি চালায়। এ অভিযানে কোচের ভিতর পানির বালতির মধ্যে লুকানো দুই বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিড্রিল পান।
এতে গাড়ির চালক, সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে তারা এ বিষয় কিছু জানেন না বলে জানান এক পর্যায়ে কোচের হেল্পারকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে নিজে খাওয়ার জন্য নিয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশ হেল্পার আরিফুরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান, এবং উক্ত নৈশ কোচটি ছেড়ে দেন। ঠাকুরগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জানান আটককৃত কোচের হেল্পারের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।