হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচি পালিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপি জেলা প্রশাসক কার্যালয চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও এর প্রতিনিধি ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জাকির হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, ইএসডিও এর প্রতিনিধি শামীম আহমেদ প্রমুখ।

এসময় দিবসটি উপলক্ষ্যে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বক্তারা শিশুদের সার্বিক উন্নয়নে আরো বেশি গুরুত্ব দিতে শিশুদের অভিভাবক শিক্ষকসহ অন্যদের পরামর্শ দেন। এ সময় তারা শিশুদের নিজেদে আগামীদিনের জন্য নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। সে সময় শিশুদের উন্নয়ন ও বিকাশে একটি ভিডিও ডক্যুমেন্টরি দেখনো হয় বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও এর পক্ষ থেকে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের ও গণপুর্ত বিভাগের একটি দলসহ জেলা প্রশাসক কার্যালয চত্বর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে মিলিত হয়।

এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রকৌশলী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, সমাজসেবি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কণ ও রচনা লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে দিনটি উপলক্ষ্যে ৩টি বিভাগে স্কুল ও কলেজ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সান্তাহারে ১৮ বছরেও হয়নি রাস্তার সংস্কার,মানবেতর জীবন এলাকাবাসীর।
জনদুর্ভোগ 3 hours আগে

পঞ্চগড়ে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়ায় আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব বহু পরিবার, আতঙ্কে ভুক্তভোগীরা।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরে জমি দখলের অভিযোগ,আবাদি ভুট্টা কাটার চেষ্টা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অভিযানে মাদক,ডাকাতি,অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত ১২জন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত।
রংপুর 1 day আগে

দিনাজপুরে বাল্য বিবাহ মুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের
রংপুর 1 day আগে

পীরগঞ্জে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে দ্বিতীয় স্ত্রীর পুত্রের আঘাতে পিতা ও পুত্র খুন
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক