admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
আব্দুল কুদুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে তিতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সাথে ঢাকা পোষ্টের প্রথম বর্ষপূর্তি পালন। দেশের অন্যতম নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৷ আজ বুধবার ১৬ ফেব্রুয়ারী দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আবাসন উত্তরণ গুচ্ছগ্রামে প্রথম বর্ষপূর্তিটি পালন করা হয়৷

বর্ষপূর্তিতে জেলা প্রতিনিধি এম এ সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত কলম পত্রিকার সম্পাদক প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, ঠাকুরগাঁও জিটিভি’র জেলা প্রতিনিধি ইমদাদুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সময় টিভির জেলা প্রতিনিধি ও টিআরইউ অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল ৷
ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক রবিউল এহসান রিপন, সেচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তির সভাপতি ধারা ভাষ্যকার সুজন খান, ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের প্রধান এ্যাডমিন সানজিদা শারমিন সেতু, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জেলা সভাপতি রুবী আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও তৃতীয় লিঙ্গের সদস্য বৃন্দ৷