admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে ষ্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিত করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ ভবন চত্তরের সামনে ফলক উন্মোচন ও বাহারি বেলুন উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ উপলক্ষে সড়ক ও জনপথ ভবন চত্তরে আয়োজিত আলোচনা সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম সারওয়ার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মুজিববর্ষে পৌর বাসীকে আলোকিত সড়ক উপহার দিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের চলমান উন্নোয়ন কাজে নতুন মাত্রা যোগ হল। মুজিববর্ষে পৌরবাসীকে আলোকিত করতে পেরে আমি আনন্দিত।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি কোন আপোষ করিনি এ বিষয়ে আমি নাছোড়বান্দা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেনদরবার করে এবং মাননীয় প্রধান মন্ত্রীর আনুকুল্যে প্রকল্পগুলো পাশ করেছি। যার সুফল ঠাকুরগাঁওবাসী বর্তমানে পাচ্ছে ভবিষ্যতেও পাবে। উল্লেখ্য, ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের ডিভাইডারে স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আলোকিতকরন প্রকল্পের আওতায় ৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়।