admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২০ ৪:০২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে আলোচনা সভা ও জেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত ১৫ জন করোনা চিকিৎসক ও নার্সদের ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদেরকে শুভেচ্ছা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃমনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএর সভাপতি ডাঃ আবু মোঃ খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.আনোয়ার খসরু পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রমুখ।
উক্ত কর্মশালায় কোভিড-১৯ শীর্ষক আলোচনা বিস্তারিত তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ।