হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে জমির জন্য ছেলে মারধোর করে মায়ের পা ভেঙ্গে দিয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ মায়ের অংশের জমি জবর দখল করতে গিয়ে জন্মধাত্রী মাকেই পিটিয়ে গুরুতর আহত করে পা ভেঙ্গে দিয়েছে এক পাষন্ড সন্তান।পেশায় তিনি আবার একজন পুরোহিত। অর্থাৎ হিন্দু সমাজের বড় জাত, যারা কি না সাধারণ মানুষদের ন্যায়-অন্যায় জ্ঞান দান করেন। সেই ব্রাহ্মণ পরিবারেই এমন ঘৃণ্য ঘটনা ঘটায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের পাইকপাড়া নামক এলাকায়। এ ঘটনায় আহত মা শান্তি চক্রবর্তী বাদী হয়ে ছেলে মনি চক্রবর্তী সহ ৫ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়, গত ৮ বছর আগে শান্তি চক্রবর্তীর ছেলে কেশব চক্রবর্তী তার পৈত্রিক সম্পত্তির সাড়ে তিন বিঘা জমি মায়ের নামে দানপত্র করে দেন।

সম্প্রতি জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ছেলে মনি চক্রবর্তী ও সৎ ছেলে বিনয় চক্রবর্তীর সাথে তাদের মায়ের ঝগড়া-বিবাদ ঘটে। এ অবস্থায় গত ১৬ নভেম্বর দুপুরে সেই জমি জবর দখলে নেওয়ার উদ্দেশ্যে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যায় তারা । ঘটনা জানতে পেরে মা শান্তি চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে তার নিজ সন্তান মনি চক্রবর্তী ও তার স্ত্রী বন্দনা চক্রবর্তী, সৎ ছেলে বিনয় চক্রবর্তী, বিনয় চক্রবর্তীর ছেলে উৎসব চক্রবর্তী ও স্ত্রী চঞ্চলা চক্রবর্তী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তাদের মারপিটে পা ভেঙ্গে মাটিতে পড়ে যান শান্তি চক্রবর্তী। এ সময় তার আত্মচিৎকারে অপর ছেলে লক্ষণ চক্রবর্তী, বৌমা অঞ্জলী চক্রবর্তী ও নাতি অনিক চক্রবর্তী তাকে বাঁচাতে এগিলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করেন মনি চক্রবর্তী ও বিনয় চক্রবর্তী গং।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা শান্তি চক্রবর্তী ছেলের এ ঘৃণ্যকাজের যথোপযুক্ত শাস্তি দাবি করেন। তিনি জানান, আমরা ব্রাহ্মণ জাতি, আমরা মানুষদের ন্যায়-অন্যায় জ্ঞান দান করি আর আমারই ছেলে সামান্য জমির লোভে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দিয়েছে। মানুষ তো আমাদের ছি:ছি: করছে।আমি ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছি, আশা করি আমি ন্যায় বিচার পাবো।

এ বিষয়ে অভিযুক্ত মনি চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঠাকুর হইছি জন্য মারামারি করতে পারবো না, এটা কেমন কথা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণও কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ছিলেন।আমার জমির সমস্যা. আমি দুই বছর থেকে কোথাও বিচার পাচ্ছি না, তাই এসব করেছি।তবে মাকে পিটিয়ে পা ভেঙ্গে ফেলার কথা এড়িয়ে যান তিনি। মাকে পিটিয়ে পা ভেঙ্গে ফেলার বিষয়ে জানতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 5 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 6 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক