admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২০ ৯:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়ন লক্ষে অনুদান বিতরণ। আজ ১৯ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়, ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও এর আওতাধীন ৮ টি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা, ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়ন এবং একই সম্প্রদায়ভুক্ত কলেজে অধ্যয়নরত ১৬ জনের মাঝে এককালীন ৪ হাজার টাকা হারে মোট ৬৪ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা নিবাহী অফিসার প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন।