admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:২২ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় কিশরায়পুর ইউনিয়নের পশ্চিম শিহিরপিরের হিন্দু বর্মন গোত্রের এক কিশোরী মেয়েকে অনেকদিন ধরে মোবাইল ফোনে উত্যক্ত করে আসছিলো। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী নিবাসী মোঃ সাত্তারউদ্দিন(৩০) পিতা মৃত দবিরুল ইসলাম।
সে পশ্চিম শিহিরপুর এসে বাসার সামনে এসে উক্ত কিশোরীকে উত্যক্ত করলে মেয়ের পিতাসহ স্থানীয় জনসাধারণ তাকে আটক করে, এসময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়।
তাকে জিজ্ঞেস করলে সে তার ইভটিজিং এর বিষয় স্বীকার করে নিলে, তাকে উপজেলা নির্বাহী অফিসার ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।