admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য বিতরণ কাল রাতে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আরাজী পোস্তমপুর গুচ্ছগ্রামে বটগাছ পড়ে ৪টি ঘর বিধস্ত হয়।আজ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন নিজে সরেজমিনে সেখানে যান,এবং ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন, এবং অতি দ্রুত টিন ও অর্থ সাহায্যের আশ্বাস দেন।এসময় তিনি গাছটি দ্রুত সরিয়ে নিয়া যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।
ত্রান বিতরণ আজ আউলিয়াপুর ইউনিয়নের ২০০টি,দেবিপুর ইউনিয়নের ২০০টি,সলন্দর ইউনিয়নের ২১৫টি,নারগুন ইউনিয়নের ১১৩টি কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি।
মোট বিতরণকৃত ত্রান ৭২৮টি
সার্বিক মনিটরিংঃ আজ উপজেলার পৌরসভার রোড এলাকায় ও গড়েয়া রোডে ৬টার পর কারণ ব্যাতিত বের হওয়ায় অপরাধে ২ জনকে ২০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং গাড়ি বের করায় চালককে ৫০০০ টাকা জরিমানা করেন । উপজেলা নির্বাহী অফিসার জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।