admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৪:৫৯ অপরাহ্ণ
ফিরোজ সুলতান ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি বের করেছে স্কুলের ছাত্রীরা। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেয়েদের সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার দিবসটি উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা শেষে মেয়েদের একটি সাইকেল র্যালি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বিডি হল চত্বরে আলোচনা সভা হয় । মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে ও দাতা সংস্থা ডিয়াকোনিয়া-বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), সংস্থার সভাপতি বিউটি রানী বিশ্বাস, সমন্বয়কারী সাদেকুল ইসলাম প্রমুখ।