admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় শপিং মল বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আজ সকালে পৌরসভার চৌরাস্তায় মার্কেট এলাকায় ন্যাশনাল ব্যাংকের বিল্ডিং এর ৩য় তলায় অভিনব কায়দায় হোটেল প্রাইম নামক আবাসিক হোটেলে কাপড়ের দোকান খুলে তৈরি কাপড় ,শার্ট গোপনে বিক্রি করা হচ্ছিলো এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি সেখানে পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়ে সেখানে ঈদের শপিং মলের মতো কাপড় দেদারসে বিক্রি চলছে।

এমনকি নীচ থেকে খদ্দেরদের বলা হচ্ছে আবাসিক হোটেলে কাপড়ের কেনা বেচা চলছে, ১৮ তারিখের পর থেকেও অবৈধ ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় বিক্রির জন্য হোটেল প্রাইমের মালিক আনোয়ার হোসেন (৬০)কে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এবং কাপড় ও তৈরি পোশাকের রাখা রুমগুলোকে তালাবদ্ধ করার নির্দেশ দেন। এসময় সদর থানার অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতঅব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর থানা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।