admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার রোড এলাকায় বিসিক সমবায় আড়তে পিয়াজের মূল্য মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় আড়তদারদের ইনভয়েস পরীক্ষা করেন,তিনি তাদের আগের মূল্যে কেনা ও মজুদ রাখা পেয়াজ ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেন।
এসময় অধিক মূল্যে পিয়াজ বিক্রির দায়ে আড়তদার মোঃ আব্দুল জব্বারকে ৫০০০ টাকা জরিমানা করেন। এসময় সেখানকার প্রত্যেকটি আড়তে ন্যায্য মূল্যের মুল্য তালিকা টানানো হয়।এসময় ঠাকুরগাঁও জেলার প্রেস ক্লাব সভাপতি জনাব মনসুর আলী তার সাথে ছিলেন। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে নির্বাহী অফিসার জানান ।