admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ণ
সরকারি নির্দেশ অমান্য করে সমাবেশ করায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল ইউনিয়ন পরিষদের সামনে সরকারি নির্দেশ অমান্য করে মাদকবিরোধী মতবিনিময় সভার নামে জনসমাবেশ করে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে অর্থদন্ড প্রদান করেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমান এ পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধি হয়েও সরকারি নিয়মভঙ্গ করে তিনি জনসমাগম করেছেন। সে কারনে তাকে এ দন্ড প্রদান করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সবার জন্য সমান।