হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ের রুহিয়ার খাদ্য কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানব বন্ধন ও পথ সভা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের আব্দুর রশিদ নামে এক খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ী ও কৃষকেরা। বৃহস্পতিবার (১২ই মে) বিকেলে সদরের রুহিয়া চৌরাস্তা মোড়ে এ কর্মসূচী পালন করেন তারা। ঘন্টা ব্যাপি মানব বন্ধন চলাকালে ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, জেলার হরিপুর উপজেলা খাদ্য গুদামে থাকাকালীন অবস্থায় কর্মকর্তা আব্দুর রশিদ আভ্যন্তরীন খাদ্য সংগ্রহ কার্যক্রমের নামে ব্যবসায়ি ও কৃষকদের নিকট ধান চাল গম সংগ্রহ করার নামে বস্তা প্রতি ৩০-৫০ টাকা হারে ঘুষ আদায় করেন।

এছাড়া সংগ্রহকৃত চিকন চাল একটি সিন্ডিকেটের সঙ্গে আঁতাত করে রাতের আধারে বাইরে পাচার করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অবস্থায় চালের ঘাটতি ধামাচাপা দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তিনি। বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামের দৃষ্টিগোচর হলে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী হরিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মনকে প্রধান করে পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ ও কারিগরী খাদ্য পরিদর্শক মো: জুলফিকার আলী সহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে সরজমিনে তদন্তের নির্দেশ দেয়।

পরে ২৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটি সরজমিনে ওই খাদ্য গুদাম পরিদর্শন করলে গুদামের ভেতর চাল না থাকার সত্যতা পায়। তদন্তকালীন সময়ে ৮৪ বস্তা চাল কম পায়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতার প্রমাণ পায়। অন্যদিকে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহকালে তার পছন্দের ব্যবসায়ীদের নিকট নিম্ন মানের ও দুর্গন্ধযুক্ত চাল কিনেন বলে অভিযোগ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ওই কর্মকর্তার অনিয়ম দুর্নীতি তুলে ধরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রংপুর মহোদয় সমীপ তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।

এ ঘটনায় আব্দুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে তাকে চাকুরি হতে সাসপেন্ড বা অপসারণ করার কথা। কিন্তু অপসারণের পরিবর্তে তাকে রুহিয়া খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। গত ২৮ এপ্রিল রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম সাক্ষরিত এক পত্রে আব্দুর রশিদকে রুহিয়ায় বদলীর আদেশ দেওয়া হয়।
আর ওই কর্তকর্তাকে রুহিয়া খাদ্য গুদামে বদলি করায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা তাকে এ গুদামে দেখতে চান না বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 6 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 2 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক