admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের গৃহবধূ সান্তনা রায় মিলি চক্রবর্তী হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ও এক বিএনপি নেতাকে আটক করেছে সিআইডির পুলিশ । ১২ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সিআইডির পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক । আটকরা হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ (৪০) ও নিহত মিলি চক্রবর্তীর ছেলে অর্ক রায় রাহুল (২৮) ।
গত ৮ জুলাই সকালে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের দুইটি বিপণিবিতানের মাঝের ফাঁকা সরু গলি থেকে গৃহবধূ সান্তনা রায় ওরফে মিলি চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর ১০ জুলাই ঠাকুরগাঁও জেলার সদর থানার এস,আই নির্মল কুমার রায় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সিআইডি পরিদর্শক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কে বলেন, গত ৫ অগাস্ট মিলি হত্যাকাণ্ডের মামলাটি পুলিশ থেকে তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়।
এরপর থেকে আমরা তদন্তের কাজ শুরু করি।” তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ১২ আগস্ট বৃহস্পতিবার রাতে শহরের কালিবাড়ি মোড় থেকে আমিনুল ইসলাম সোহাগ ও মোহাম্মদ আলী সড়কের বাড়ি থেকে মিলির ছেলে অর্ক রায় রাহুলকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম সাংবাদিকদের কে বলেন, মিলির লাশ উদ্ধার পর তার পরিবারের সদস্যদের মামলা দিতে বলা হয়েছিল। প্রথমে তারা রাজিও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা মামলা দেয়নি। “প্রথম থেকেই আমাদের সন্দেহ ছিল কেউ মিলিকে হত্যা করে এবং বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার লাশ দুইটি বিপণিবিতানের মাঝের ফাঁকা সরু গলি ফেলে রাখে।