admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ
মুন্নি খাতুন, জেলা প্রতিনিধিঃ মুসলিম জাহানের শেষ ঠিকানা গোরস্থান। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দোগাছি মধুপুরে ২২ শতাংশ জমির যার দাগ নং ১৩৮৯, এর চারিদিকে কবর স্থানের সীমানা দেওয়াল স্থাপন করেছেন উক্ত হাফিজ উদ্দিন ওয়ার্কফ স্টেটের দান কৃত ক ,খ ও গ এই তিন গ্রুপের পরিবারের সদস্যদের।

বালিয়াডাঙ্গী থানার দোগাছি মধুপুরে কবর স্থানের সীমানা ভিত্তিপ্রস্তর স্থাপন।
উক্ত কবর স্থানের সীমানা দেওয়াল স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আবু মঞ্জুর মোঃ সায়েম (সাইমুন) এর সার্বিক প্রচেষ্টায় অত্র এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাফিজ উদ্দিন ওয়ার্কফ স্টেটের বংশধর আবু আরিফ বাবু সহ অনেকে, তাঁরা করব স্থানের সীমানা প্রাচীর নিজ হাতে স্থাপন কাজ শুরু করেন এতে এলাবাসি উৎসাহিত হয়ে একত্রিত হয়ে কাজে সহযোগীতা করেন।
অত্র এলাকায় তাঁরা অনেক উন্নয়ন মূলক কর্মের সাথে অন্তর্ভুক্ত। দোগাছি মধুপুরে করব স্থানের সীমানা প্রাচীর স্থাপন কাজ আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার জামে মসজিদের খতিব ইমাম মোঃ নজরুল ইসলাম, এলাকার জন প্রতিনিধি হাফিজুল, আলতাফুর রহমান, শাহেল সহ আরও অনেকে। এমন মহতি কাজের উদ্যোগের জন্য কবর স্থানের উন্নয়ন কাজে এলাকাবাসি অনেক আনন্দিত। একদিন মাটির বিছানা হবে ঘড় কেন মিছে বান্ধ দালান ঘড়— এই মহতি কাজে সকলে নিজেকে যুক্ত করেন।