admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাজমুল হোসেন (২৬),আপেল (২২) নামে দুই যুবককে ৫০পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পীরগঞ্জ উপজেলার জগথাঁ বিলডাঙ্গী গ্রাম থেকে নাজমুলকে ও সেনুয়া চৌরাস্তা মোড় থেকে আপেলকে গ্রেফতার করা হয়। আটক নাজমুল হোসেন জগথাঁ উপজেলার বিলডাঙ্গী গ্রামের সোলেমান আলী ভুট্টুর ছেলে ও আপেল সেনুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে আটক নাজমুলের কাছ থেকে ২০পিস ইয়াবা ও আপেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান দুইজনকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ইউএনও আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম বলেন ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী নাজমুল হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও আপেলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছন।