admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও জেলার গোওসিয়া হোটেলের মালিক বারেকাল্লাহ আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ঠাকুরগাঁয়ের বিশিষ্ঠ্য ক্রিড়া সংগঠক ছিলেন তিনি, ঠাকুরগাঁওয়ের সকলের পরিচিত মুখ সদা হাস্যোজ্জ্বল গৌওসিয়া হোটেলের স্বত্তাধিকারী।
মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । পারিবারিক সুত্রে জানা গেছে মরহুমের নামাজে যানাজা আজ বাদ আসর ঠাকুরগাঁও চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন করার কথা জানান তার পরিবারের সদস্যরা। উক্ত নামাজে যানাজা ও দাফন কার্যে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের অংশগ্রহণের কামনা করছি ।