admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডোল নামক মাদকের ট্যাবলেটসহ মো. আলাল হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। রাত সোয়া ৯ টায় বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।মাদক কারবারি আলাল হোসেন পঞ্চগড় দেবীগঞ্জ বাগদহ দিলালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। সদর উপজেলার শিংপাড়া বায়তুস সালাম জামে মসজিদের পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাবলেটগুলো সে তার নিজ হেফাজতে রেখেছিল।
এ মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০টকা।ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।