হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈশাখী মেলার উদ্বোধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ৯ মে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছে মেলা কমিটি। খোঁজ নিয়ে জানা যায়, রাণীশংকৈল ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রী পাশ ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা গত ০৪/০৪/২২ ইং তারিখে শুরু হয়ে আগামী ২৫/০৫/২২ ইং তারিখে শেষ হওয়া কথা।

কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই সে মাঠে মেলা কমিটির লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে আয়োজন করেছে বৈশাখী মেলা। একদিকে যেমন মেলা কমিটি আইন ভঙ্গ করেছে অপরদিকে পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। তবে সচেতন ব্যক্তিরা বলছেন, পৌরসভা এলাকায় অনেক ফাঁকা মাঠ রয়েছে। বির্তক না করে সে জায়গাগুলিতে মেলা বসাতে পারতো মেলা কমিটি। এদিকে কলেজ মাঠে মেলা বসানোর ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই রয়েছে ফলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের দূর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে। রাণীশংকৈল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জামাল উদ্দীন গানের সুর দিয়ে বলেন- ‘চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছুই ছিলো না।’

মেলা কমিটির সভাপতি তাজুল ইসলামের কাছে মেলার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা ডিসি স্যারের কাছে গিয়েছিলাম তিনি লিখিত ভাবে না দিলেও মৌখিক ভাবে অনুমতি দিয়েছেন। মেলা কমিটির সম্পাদক সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেন, আমরা দুই যুগেরও বেশি সময় ধরে মেলা করে আসছি এটা তো বাণিজ্যিক মেলা না সাংস্কৃতিক মেলা।

এই মেলা চালাতে ডিসি মহোদয় মৌখিক ভাবে অনুমতি দিয়েছেন। রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ বলেন- বৈশাখী মেলা নিয়ে আমার কোন বক্তব্য নেই এগুলো ইউএনও সাহেব ভালো জানেন। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে মেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘দিনের বেলায় মেলা বন্ধ রেখে পরীক্ষা চলবে। সমস্যা কিছু হবেনা।’ জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, মেলা পরিচালনার জন্য ডিসি’র মৌখিক অনুমতি আছে। তবে যেদিন পরীক্ষা চলবে সেদিন ১৪৪ ধারা শতভাগ বলবৎ থাকবে।

একদিকে ডিগ্রি পরীক্ষা চলমান আবার ঐ মাঠেই বৈশাখী মেলা ১৪৪ ধারা তো জারি আছেই একজন জেলা প্রশাসক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? আপনার চোখে কিভাবে দেখছেন? জানকে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মুঠো ফোনে মানবজমিনকে বলেন, ১৪৪ ধারা নিদির্ষ্ট সময়ের জন্য জারি থাকে যখন পরীক্ষা চলবে তখন সাধারন মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার সময় এবং মেলার সময় ভিন্ন। পরীক্ষার সময় যেভাবে ১৪৪ ধারা জারি থাকে সে নিয়মেই চলবে। লিখিত অনুমতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক