admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ সম্প্রতি মাদক আইনে দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হাই’ গ্রেফতার হওয়ায়,সেনুয়া এলাকায় নেমেছে স্বস্তীর নিস্বাস। জানা যায়, এই মাদক সেবীর অত্যাচারের অতিষ্ঠ ছিল ঠাকুরগাঁও সেনুয়া স্কুল সহ এলাকাবাসী। করোনার এ মহামারী কালে এ স্কুল বন্ধ থাকায় স্কুলের তালা ভেঙ্গে মাদক সেবনের আড্ডা স্থল বানিয়েছিল। আর এ মাদকের আড্ডা স্কুলে বন্ধ করার কথা বলায় জীবন নাশের হুমকি দিয়েছে সেনুয়া স্কুলের প্রধান শিক্ষক কে আব্দুল হাই,এ অভিযোগে মামলা ও হয়েছে,যার মামলা নং ১৭৬।
এ মামলা বিচারাধীন অবস্হায় , গত ২২ শে জুন শহরের গোবিন্দনগড় এলাকার লিচু বাগানে আব্দুল হাই মাদক সহ গ্রেফতার হয়ে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে সাজা প্রাপ্ত হয়েছে এ মাদকসেবী। এ মাদক সেবির অত্যাচারে উঠতি তরুন দের মাদক সরবরাহ করে তরুন সমাজকে ধ্বংস করছিল। এ মাদক সেবী এ বিষয়ে স্হানিয় দের মাঝে ক্ষোভ বিরাজ করছিল সে সময়।