admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে কঠোর লকডাউন চলছে এমন অবস্থায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় ব্র্যাক অফিস বন্ধ থাকার পরেও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের খোঁজখবর নেয়া এবং মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও বিকাশের মাধ্যমে গ্রাহকের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে যাচ্ছে এই বেসরকারি সংস্থাটির কর্মীরা।
মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকা ঘুরে ব্র্যাকের এমন কার্যক্রম দেখা যায়। ব্রাকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রাহকরা ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডাঙ্গীপাড়া গ্রামের শাহিনা আক্তার বলেন বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না কাজেও যেতে পারি না। আমরা ভাবতেও পারিনি এই সময়ে ব্র্যাক আমাদের এত সহযোগিতা করবে বিকাশের মাধ্যমে টাকা পেয়ে আমি খুব খুশি।

ব্র্যাকের আরো একজন গ্রাহক সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের ফারাবাড়ী এলাকার ননীবালা জানিয়েছেন হঠাৎ করে আমার সাথে মোবাইল ফোনে ব্র্যাকের স্যার যোগাযোগ করে। আমার পরিবারের খোঁজ খবর নেয় এবং আমাদের সংসার কিভাবে চলছে তখন আমি আমার পরিবারের সংসারের কথা জানাই তাদের। কতৃপক্ষ আমার দুর অবস্থার কথা শুনে বিকাশের মাধ্যমে আমার জমানো কৃত সঞ্চয় ২০০০ টাকা ফেরত দিয়েছেন।
এ ব্যাপারে সংস্থাটির ঠাকুরগাঁও সদর এরিয়ার এরিয়া ম্যানেজার মোকলেছার রহমান বলেন, করোনাকালীন সময়ে অফিস বন্ধ থাকার পরও ৩০০ জন গরীব অসহায় গ্রাহকে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় ফেরত দেওয়া হয়েছে। সঞ্চয় ফেরতের টাকা পেয়ে গ্রাহকরা অনেক খুশি। লকডাউন চলাকালীন সময়ে এ ধারা আমাদের অব্যাহত থাকবে ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আশিকুর রহমান জানান বর্তমান করোনাকালীন সময়ে আমরা প্রতিনিয়ত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সদস্যদের খোঁজখবর নিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করছি। আমাদের যে সকল সদস্য সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমরা তাদেরকে বিকাশের মাধ্যমে তাদের জমাকৃত সঞ্চয় ফেরত প্রদান করছি যাতে করে তারা অফিসে না এসে বাড়িতে বসে সঞ্চয়ের টাকা ফেরত পেতে পারেন এবং করোনা কালীন সময়ে আমাদের ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় মোট ২৩ টি শাখায় আমাদের এই কার্যক্রম আগামীতেও লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত থাকবে।