admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলায় বিবাহ, তালাক রেজিস্ট্রেশন ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সোমবার মানব কল্যান পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। মানব কল্যান পরিষদ এর আয়োজনে এবং মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ।
এ সময় অরো বক্তব্য দেন – জেলা রেজিষ্টার আবু তালেব সরকার, ঠাকুরগাঁও, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, মানব কল্যাণ পরিষদের প্রকল্প সমন্বয়কারী সাদেকুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজনিন বেগম স্নিগ্ধা প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, করোনাকালীন সময়ে গত এক বছরে জেলায় ১৯২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয় ও ৫৭ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। এছাড়াও পারিবারিক বিরোধ নিস্পত্তি করা হয় ১৫৭ টি।