হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ইজিবাইক চালককে বেধে গাড়ি ছিনতাই, আটক ২ জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ইজিবাইক চালককে বেধে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামের কাচনা পুকুরের পার্শ্বে কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ১ জনকে আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং আরেকজনকে আটক করে।

এ ঘটনায় রাতেই ৪ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেছেন ইজিবাইক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে পিংকু। আটককৃত আসামীরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট এলাকার মকসেদ আলীর ছেলে মোশারফ হোসেন (১৯) ও ফুলতলা গ্রামের আব্দুল বাতেনের ছেলে ফরহাদ হোসেন (২২)। পলাতক আসামীরা হলেন-দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের সাদেকুল ইসলামের ছেলে রতন (২০) ও রবিউল ইসলাম (২২)। ইজিবাইক চালক পিংকু জানান, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও রোড থেকে দুওসুও ইউনিয়নের পৌকানপুর বাজারে পৌছে দেওয়ার জন্য ৩৫০ টাকা ভাড়ায় মোশারফ, রতন ও রবিউলকে ইজিবাইকে তুলে পৌছে দেওয়ার জন্য আসি।

চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামের কাচনা পুকুরের পার্শ্বে কাঁচা ফাঁকা রাস্তায় আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দড়ি ও মাফলার দিয়ে হাতপা বেধে রাস্তার পাশে ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার এবং ধাওয়া করে ফরহাদকে আটক করে। চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান, ফরহাদকে আটক করে স্থানীয়রা আমাকে খবর দিলে বিষয়টি পুলিশকে অবগত করি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ইজিবাইকসহ অপর ছিনতাইকারী মোশারফকে আটক করে। এ ধরণের জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার আটককৃত ২ জন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ২ জন আসামীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার মানুষ বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডনকে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 46 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক