হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ,শিক্ষার্থীদের মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ফজলে কাদের চৌধুরী বাচ্চুকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা । মঙ্গলবার ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় মোলানী বাজারে এই ঘটনা ঘটলে বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা।এ সময় হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সড়কে নেমে সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন করে তারা।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় স্কুলে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু। প্রধান শিক্ষক আখতার হোসেনের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হলে দায়িত্ব পান তিনি। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে স্থানীয় কয়েকজন পথ‌রোধ করে তাকে মারধর করে। পথে স্থানীয়রা এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু জানান, স্কুলে আসার পথে তারা আমাকে থামিয়ে লাঞ্চিত ও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে ছেড়ে দেয়। কি কারনে এবং কারা মারধর করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলে কম্পিউটার অপারেটর, ল্যাব অপারেটর ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা মারধর করে। তবে এসব বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়া প্রধান শিক্ষক আখতার হোসেন ভালো জানেন।

কারা মারধর করে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় আফাজ উদ্দিন, সমীরত উদ্দিন, আনোয়ার হোসেন, জবাইদুর রহমান, আনারুল ইসলাম, শ‌ইদুল ইসলাম সহ কয়েকজন আমাকে মারধর করে। পরে আমার স্কুলের শিক্ষক ও স্থানীয়রা আমাকে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসককে কাছে নিয়ে যায়।এদের একটি চক্র দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকদের পিছনে লেগে আছে।আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।স্থানীয়রা জানায়, স্কুল চলাকালীন সময়ে একজন শিক্ষককে এভাবে লাঞ্চিত ও মারধর করা মোটেও কাম্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অপরদিকে শিক্ষার্থীরা জানান,স্যার ৩০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। উনি আমাদের সকলের প্রিয় শিক্ষক। স্যারের সাথে এরকম ঘটনা মোটেও কাম্য নয়। অপরাধীদের সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হবে। তাই আমরা চাই প্রশাসন যাতে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোঃ বেলায়েত হোসেন জানান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা হেনস্তার বিষয়টি শুনেছি। উনাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক