হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ভোটকেন্দ্রের ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিকেই খুঁজছি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উপজেলার খনগাঁও ইউপি নির্বাচনে একটি ভোটকেন্দ্রে গুলিতে ৩ জন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার ঘটনা তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি করেছে পুলিশ। রংপুর রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) শাহ মিজান শাফিউর রহমানকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মোঃ শাহ মিজান শাফিউর রহমান তদন্ত কমিটির অপর দুই সদস্য রংপুর রেঞ্জের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুর ও পীরগঞ্জ সার্কেলের এএসপি আহসান হাবিবকে নিয়ে বুধবার (১ ডিসেম্বর) ঘটনাস্থল সেই ভোটকেন্দ্র পীরগঞ্জের ঘিডোব প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর সঙ্গে সভা করেন।

তাঁদের সঙ্গে ছিলেন পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম। কমিটি ওই দিনের ঘটনা জানতে প্রত্যক্ষদর্শী ঘিডোব গ্রামের হাফেজ নুরুজ্জামান, মঞ্জুর আলম ও গ্রাম পুলিশ সগেন চন্দ্রের বক্তব্য লিপিবদ্ধ করেন। মোঃ শাহ মিজান শাফিউর রহমান প্রতিবেদককে বলেন, ‘আমরা প্রকৃত দোষী ব্যক্তিকেই খুঁজছি। নিরীহ মানুষ কাউকে হয়রানি করা হবে না। আমরা সেটা দেখব।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এডিআইজি বলেন, ‘কোনো গ্রামবাসী ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে দেবেন না। সাধারণ মানুষের কোনো ভয় নেই।’ পুলিশের সভা শেষে বুধবার দুপুর ১টা থেকে বিকাল চারটা পর্যন্ত আশপাশের সাতটি বাজারের সব দোকানপাট বন্ধ দেখা গেছে। বাজারগুলোতে গিয়ে দু–তিনজন নারী-শিশু ছাড়া কারও দেখা পাওয়া যায়নি। গ্রামের বাড়িগুলোতেও বৃদ্ধ ও নারীরা ছাড়া কোনো পুরুষ লোক দেখা যায়নি।

ঘ্যাননগর বন্ধ বাজারের বেঞ্চে বসে ছিলেন দোকানদার তমিজউদ্দীনের কিশোর ছেলে আল মাহমুদ (১৩)। বাবা কোথায় জানতে চাইলে সে বলে, ‘আমার বাবা লুকিয়ে আছেন। পুলিশ ধরবে কি না, এখনো বলা যাচ্ছে না। পরিস্থিতি ঠান্ডা হলেই বাবা দোকান খুলবেন।’ শান্তিনগর বাজারের একটি বন্ধ দোকানের বেঞ্চে বসা ঘিডোব স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র অবিনাশ চন্দ্র বলে, ‘আমাদের চায়ের হোটেল আছে। দোকান বন্ধ রেখে আমাদের পরিবারের কষ্ট হচ্ছে। আমি দোকান পাহারা দিচ্ছি। খবর ভালো হলেই আব্বাকে খবর দিব, তিনি চলে আসবেন।’ গত রোববার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবি-পুলিশের গুলিতে তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। এ ঘটনার পর কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাকে আটকে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবরুদ্ধ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত সোমবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৭০০ জনকে। এর পর থেকেই গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন সাত গ্রামের পুরুষেরা। বাজারের দেড় শতাধিক দোকানপাটও সেই থেকে বন্ধ রয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান গত ২দিন সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই সব গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। তিনি মানুষকে মামলার ভয় না করে নিজ নিজ দোকান খুলে ব্যবসা শুরু করতে এবং নিজের বাড়িতে থেকে আমন ধান কাটা–মাড়াইয়ের কাজ চালিয়ে যেতে অনুরোধ জানান। খনগাঁও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সহিদ হোসেনও পৃথকভাবে গতকাল ওই সব বাজার ও গ্রামের মানুষকে মামলার ভয় না করার জন্য সাহস দেন। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা হলেও এ পর্যন্ত কাউকেও গ্রেপ্তার করা হয়নি। ওই সব গ্রামে মামলার পর কোনো পুলিশি অভিযানও হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত ব্যক্তিরা হলেন ঘিডোব গ্রামের অবিনাশ রায়ের ছেলে আদিত্য কুমার রায় (২৩), হাবিবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাহাবুলি (৩৮) এবং ছিট ঘিডোব গ্রামের মৃত তমিজউদ্দীনের ছেলে মোজাহারুল ইসলাম (৩৬)। আহত ব্যক্তিরা হলেন ঘিডোব গ্রামের আবদুল বারীর স্ত্রী রহিমা বেগম (৬৪), খনগাঁও গ্রামের উজ্জ্বল ইসলামের ছেলে গোলাম রব্বানী (২৮) ও হাবিবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুর রহমান (১৮)খনগাঁও ইউনিয়নের ঘিডোব গ্রামের জহুরুল ইসলামের ছেলে সবুজ আলী (২২), খনগাঁও গ্রামের অভিনাথ চন্দ্র রায়ের ছেলে আদিত্ত রায় (২০)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক